| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৫ ইং | ০৭:১৫:১৫:পূর্বাহ্ন  |  ১৪১০৮৭৮ বার পঠিত
ভারতের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
ছবির ক্যাপশন: ভারতের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

রিপোর্টার্স২৪ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করে, তবে দেশটির বিভিন্ন পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপ করা হবে। এই মন্তব্য ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যকার সম্পর্ককে আরও টানাপোড়েনপূর্ণ করে তুলেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায়, ট্রাম্প বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে। ট্রাম্প বলেন,

তিনি আমাকে বলেছেন, আমি রাশিয়ান তেল নিয়ে আর কিছু করছি না। কিন্তু যদি তারা (ভারত) এটা চালিয়ে যায়, তাহলে তাদের বিশাল শুল্ক দিতে হবে। যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখছে এমন দেশগুলোর ওপর ক্রমেই চাপ বাড়াচ্ছে। ওয়াশিংটনের দাবি, এই ধরনের বাণিজ্য রাশিয়ার ইউক্রেন যুদ্ধে পরোক্ষভাবে অর্থায়ন করছে।

ভারতীয় পণ্যের ওপর ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের শুল্ক অনেক বেড়ে গেছে। চলতি বছরের আগস্টে ট্রাম্প শুল্ক হার ৫০ শতাংশে উন্নীত করেছেন। এই শুল্ক টেক্সটাইল, ওষুধসহ বিস্তৃত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য।

ট্রাম্প বারবার জানিয়েছেন, রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করলে এই শুল্ক অবশ্যই বজায় থাকবে বা আরও বাড়ানো হবে। এছাড়া মাসের শুরুতে তিনি দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদি তাকে বলেছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। তবে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। মূলত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত রাশিয়ার অন্যতম বৃহত্তম অপরিশোধিত তেল ক্রেতা হয়ে উঠেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪