| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৮ বছরের স্কুলশিশুকে হত্যায় কোরীয় শিক্ষিকার যাবজ্জীবন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৫ ইং | ২১:২৮:৩৭:অপরাহ্ন  |  ১৪১১৪৮২ বার পঠিত
৮ বছরের স্কুলশিশুকে হত্যায় কোরীয় শিক্ষিকার যাবজ্জীবন
ছবির ক্যাপশন: ৮ বছরের স্কুলশিশুকে হত্যায় কোরীয় শিক্ষিকার যাবজ্জীবন

রিপোর্টার্স২৪ ডেস্ক  :দক্ষিণ কোরিয়ার একটি আদালত আলোচিত মামলায় ৮ বছরের এক স্কুলশিশুকে হত্যাকারী শিক্ষিকাকে আজীবন কারাদণ্ড দিয়েছে। মামলাটি দেশজুড়ে শোক ও আলোচনার সৃষ্টি করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মিয়ং জে-ওয়ান (৪৮) এই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন ফেব্রুয়ারিতে। ওই সময় তিনি স্কুলছাত্রী কিম হ্য-নুলকে একটি ক্লাসরুমে ডেকে নিয়ে গিয়েছিলেন। প্রসিকিউটররা মৃত্যুদণ্ডের দাবি করেছিলেন।মিয়ং আদালতে বলেছেন, তিনি জীবনের বাকি অংশে তার ভুলের প্রায়শ্চিত্ত করবেন। হত্যার সময় তার মানসিক স্বাস্থ্য সমস্যার ছিল।

মামলার তদন্ত চলাকালে প্রসিকিউটররা বলেছেন, মিয়ং কোনও অনুশোচনা দেখাননি। তবে মিয়ং আদালতে অসংখ্য চিঠি জমা দিয়ে অনুশোচনা প্রকাশ করেছেন।

প্রসিকিউটররা জানিয়েছেন, হত্যার আগে মিয়ং হিংসাত্মক আচরণ দেখিয়েছিলেন। এমনকি অন্য একজন শিক্ষিকার মাথা পেচিয়ে ধরেছিলেন। 

পুলিশের কাছে মিয়ং জানিয়েছিলেন, তিনি হত্যার দিন অস্ত্র কিনে স্কুলে নিয়ে এসেছিলেন এবং যেকোনও একটি শিশুর সঙ্গে নিজেও আত্মহত্যা করার পরিকল্পনা করেছিলেন। তিনি কিমকে মিডিয়া রুমে ডেকে আনার পর হামলা করেন। শিশুটি সেদিন বাসের ড্রাইভার স্কুলকে জানায় যে সে স্কুলে পৌঁছায়নি। পরে স্কুলেই তাকে ছুরিকাঘাতের চিহ্নসহ পাওয়া যায়। সঙ্গে মিয়ংও আহত অবস্থায় ছিলেন।

আদালত রায়ে উল্লেখ করেছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে অভিযুক্ত শিশুটিকে সুরক্ষা দেওয়ার অবস্থায় ছিলেন। কিন্তু তিনি সেই নিরাপদ স্থানে শিশু তা না করে বর্বর অপরাধ করেছেন।

মিয়ংকে ৩০ বছরের জন্য ইলেকট্রনিক লোকেশন ট্র্যাকিং ডিভাইস পরানোর নির্দেশও দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪