| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বলরুম নির্মাণে ভেঙে ফেলা হয়েছে হোয়াইট হাউসের একাংশ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২১, ২০২৫ ইং | ১০:১৯:০৯:পূর্বাহ্ন  |  ১৩৮৭২৪৬ বার পঠিত
বলরুম নির্মাণে ভেঙে ফেলা হয়েছে হোয়াইট হাউসের একাংশ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: বলরুমের নির্মাণকাজ শুরু হওয়ায় হোয়াইট হাউজের ইস্ট উইংয়ের কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে। ইস্ট উইংয়ের একটি ঢেকে দেওয়া প্রবেশপথ এবং জানালার বিশাল অংশ ভেঙে ফেলেন নির্মাণকর্মীরা।

সোমবার (২১ অক্টোবর) বিবিসি’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে এই মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ২৫০ মিলিয়ন (২৫ কোটি) ডলার খরচ করে হোয়াইট হাউসে যে বলরুম সংযোজন করা হবে; সেটি বিদ্যমান কাঠামোর ‘কাছাকাছি’ হবে, তেমন কোনো পরিবর্তন আনা হবে না।

গত জুলাইয়ে ট্রাম্প বলেছিলেন, বিদ্যমান ভবনে কোনো হস্তক্ষেপ করা হবে না। এটি এর কাছাকাছেই থাকবে কিন্তু স্পর্শ করবে না। বিদ্যমান ভবনের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানাই, যেটির আমি সবচেয়ে বড় ভক্ত।





রিপোর্টার্স২৪/এসসি



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪