| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কূটনীতিকের বিরুদ্ধে তোয়ালে চুরির অভিযোগ !

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২১, ২০২৫ ইং | ১৫:০২:৪৩:অপরাহ্ন  |  ১৩৬৮৭৯১ বার পঠিত
কূটনীতিকের বিরুদ্ধে তোয়ালে চুরির অভিযোগ !
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: জর্ডানের রাজধানী আম্মানের একটি হোটেল থেকে তোয়ালে ও অন্যান্য জিনিসপত্র চুরির অভিযোগে এক কূটনীতিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইরাক। এ বিষয়ে তদন্তের জন্য ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ওই কূটনীতিকের নাম জাইনাব অকলা আল-সাদি। চুরির ঘটনায় বর্তমানে তীব্র বিতর্কের মুখে পড়েছেন এ কূটনীতিক। ঘটনাটি শুধু সামাজিক মাধ্যমে নয় বরং ইরাক–জর্ডান কূটনৈতিক সম্পর্কে সবচেয়ে অদ্ভুত বিতর্ক হিসেবে দেখা হচ্ছে।

জর্ডানের ফেয়ারমন্ট হোটেল অভিযোগ করেছে, জাইনাব আল-সাদি চেকআউটের সময় তোয়ালে, বাথরোব, কাপ, ঘড়ি ও অন্যান্য কিছু সামগ্রী নিয়ে যান। হোটেল কর্তৃপক্ষের দাবি, তার চেক আউটের পর ছয়টি তোয়ালে ও দুটি বাথরোবসহ কয়েকটি জিনিস পাওয়া যায়নি ।

অন্যদিকে, আল-সাদি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, আমার নিজের জিনিস হোটেল কর্মীরা চুরি করেছে এবং আমার গাড়ি আটকে রেখে আমাকে অপমান করার চেষ্টা করছে।

তিনি আল-হাদাস টিভিতে এক সাক্ষাৎকারে তোয়ালে হাতে নিয়ে বলেন, এই তোয়ালেগুলো আমার নিজের, হোটেলের নয়। আমি আল্লাহর নামে শপথ করছি।

জানা গেছে, ঘটনার পর ইরাকি দূতাবাস বিষয়টি নিয়ে বাগদাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক প্রতিবেদন পাঠিয়েছে। হোটেলের অ্যালার্ম সিস্টেম বেজে ওঠার পর কূটনীতিকের লাগেজ তল্লাশি করা হয় এবং তাতে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ইরাকি দূতাবাস হস্তক্ষেপ করে পরিস্থিতি সামাল দেয়।

ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনার সব দিক পর্যালোচনার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাতে আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসারে সত্য উদঘাটন করা যায়।ডেস্ক:

জর্ডানের রাজধানী আম্মানের একটি হোটেল থেকে তোয়ালে ও অন্যান্য জিনিসপত্র চুরির অভিযোগে এক কূটনীতিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইরাক। এ বিষয়ে তদন্তের জন্য ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ওই কূটনীতিকের নাম জাইনাব অকলা আল-সাদি। চুরির ঘটনায় বর্তমানে তীব্র বিতর্কের মুখে পড়েছেন এ কূটনীতিক। ঘটনাটি শুধু সামাজিক মাধ্যমে নয় বরং ইরাক–জর্ডান কূটনৈতিক সম্পর্কে সবচেয়ে অদ্ভুত বিতর্ক হিসেবে দেখা হচ্ছে।

জর্ডানের ফেয়ারমন্ট হোটেল অভিযোগ করেছে, জাইনাব আল-সাদি চেকআউটের সময় তোয়ালে, বাথরোব, কাপ, ঘড়ি ও অন্যান্য কিছু সামগ্রী নিয়ে যান। হোটেল কর্তৃপক্ষের দাবি, তার চেক আউটের পর ছয়টি তোয়ালে ও দুটি বাথরোবসহ কয়েকটি জিনিস পাওয়া যায়নি ।

অন্যদিকে, আল-সাদি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, আমার নিজের জিনিস হোটেল কর্মীরা চুরি করেছে এবং আমার গাড়ি আটকে রেখে আমাকে অপমান করার চেষ্টা করছে।

তিনি আল-হাদাস টিভিতে এক সাক্ষাৎকারে তোয়ালে হাতে নিয়ে বলেন, এই তোয়ালেগুলো আমার নিজের, হোটেলের নয়। আমি আল্লাহর নামে শপথ করছি।

জানা গেছে, ঘটনার পর ইরাকি দূতাবাস বিষয়টি নিয়ে বাগদাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক প্রতিবেদন পাঠিয়েছে। হোটেলের অ্যালার্ম সিস্টেম বেজে ওঠার পর কূটনীতিকের লাগেজ তল্লাশি করা হয় এবং তাতে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ইরাকি দূতাবাস হস্তক্ষেপ করে পরিস্থিতি সামাল দেয়।

ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনার সব দিক পর্যালোচনার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাতে আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসারে সত্য উদঘাটন করা যায়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪