| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হেলিকপ্টার দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ভারতের রাষ্ট্রপতি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২২, ২০২৫ ইং | ১০:৩১:৩৫:পূর্বাহ্ন  |  ১৪০৮৬৪২ বার পঠিত
হেলিকপ্টার দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ভারতের রাষ্ট্রপতি
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: হেলিকপ্টার দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হলেও অক্ষত আছেন দ্রৌপদী মুর্মু।

বুধবার (২২ অক্টোবর) ভারতের কেরালার থিরুভানান্থাপুরম জেলায় এ ঘটে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বুধবার স্থানীয় সময় সাড়ে ১১টার দিকে কেরালার থিরুভানান্থাপুরম জেলার প্রমোদোম স্টেডিয়ামের হেলিপ্যাডে অবতরণ করে দ্রৌপদী মুর্মুকে বহনকারী ভারতীয় বিমানবাহিনীর এমআই ১৭ চপার হেলিকপ্টারটি।

হেলিকপ্টারটির অবতরণ করার কথা ছিল পম্বা জেলার নিলাক্কালে। কিন্তু সেখানে আবহাওয়া খারাপ থাকায় প্রমোদম স্টেডিয়ামের হেলিপ্যাডে অবতরণ করে সেটি। হেলিকপ্টারটি অবতরণ করা মাত্র হেলিপ্যাডের একাংশের কংক্রিট ভেঙে যায়। ফলে চাকা বসে যাওয়ায় খানিক্ষণের জন্য বেসামাল হয়ে যায় হেলিকপ্টারটি। দ্রৌপদী মুর্মুর অবশ্য কোনো ক্ষতি হয়নি ।


দ্রৌপদী মুর্মু শবরীমালা মন্দির দর্শনের জন্য কেরালায় চার দিনের সরকারি সফরে ছিলেন। দুর্ঘটনার পর, রাষ্ট্রপতি সড়কপথে রাজভবন থেকে শবরীমালা মন্দিরের উদ্দেশে যাত্রা করেন। 


রিপোর্টার্স২৪/এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪