| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২২, ২০২৫ ইং | ১১:০৪:৩২:পূর্বাহ্ন  |  ১৩৯৪৬২০ বার পঠিত
ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্ত করলেন নেতানিয়াহু
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবিকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে পরিষদের উপপ্রধান গিল রিচকে জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


মঙ্গলবার (২১ অক্টোবর) হানেগবি নিজেই এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। 


বিবৃতিতে তিনি বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু আজ আমাকে বলেছেন, তিনি জাতীয় নিরাপত্তা পরিষদে নতুন করে কাউকে প্রধান হিসেবে নিয়োগের পরিকল্পনা করছেন। এই প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে আমার মেয়াদ আজ শেষ হলো। 


এদিন নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহু জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান গিল রিচকে পরিষদের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিয়োগ দেবেন। গত তিন বছর ধরে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে সেবা দেওয়ার জন্য জাচি হানেগবিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 


ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গাজা নগরীকে সম্পূর্ণভাবে সামরিক দখলের বিরোধিতা ও হামাসের সঙ্গে আংশিক চুক্তিকে সমর্থন দিয়ে আসছিলেন হানেগবি। এ নিয়ে নেতানিয়াহুর সঙ্গে তাঁর দ্বন্দ্ব তৈরি হয়। এ কারণে হানেগবির জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে সরে যাওয়াটা প্রত্যাশিতই ছিল।


২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাস হামলা চালিয়েছিল। হানেগবি তাঁর বিবৃতিতে ওই হামলা ঠেকাতে ব্যর্থতার কারণ জানার জন্য পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছেন। এ ঘটনায় তিনি নিজের ব্যর্থতার দায়ও স্বীকার করেছেন।

রিপোর্টার্স২৪/   টি আই /এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪