| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৮,২৩৪

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৩, ২০২৫ ইং | ০৫:০২:৫০:পূর্বাহ্ন  |  ১৩৬৫৪৩৫ বার পঠিত
গাজায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৮,২৩৪

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের অব্যাহত হামলায় গাজা উপত্যকায় মৃত্যুর সংখ্যা বেড়ে কমপক্ষে ৬৮ হাজার ২৩৪ জনে দাঁড়িয়েছে। হামলায় আহত হয়েছেন আরো অন্তত ১ লাখ ৭০ হাজার ৩৭৩ জন। 

বুধবার ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা চিকিৎসা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর। এছাড়া যুদ্ধবিরতি চলাকালীন গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি আগ্রাসনে আরো অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

জাতিসংঘ ও আন্তর্জাতিক গণহত্যা বিশেষজ্ঞরা ইতোমধ্যেই ইসরায়েলের এই হামলাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

ওয়াফা জানিয়েছে, বুধবার এক ফিলিস্তিনি সরাসরি ইসরায়েলি হামলায় নিহত হন এবং চারজনের মরদেহ উদ্ধার করে গাজার হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪