| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে তিন মাদক কারবারি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৩, ২০২৫ ইং | ১২:২০:৫৫:অপরাহ্ন  |  ১৪০০৯১০ বার পঠিত
চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে তিন মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের কচুয়া ও হাজীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে শাহাদাত হোসেন বাবুল (৪৩), ফারুক হোসেন (৩০) ও জাকির হোসেন (৩৫) নামে তিন মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর তালিকাভুক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এসময় কচুয়া উপজেলার সাতবাড়িয়া এলাকা থেকে মাদক কারবারি বাবুল ও ফারুককে গ্রেপ্তার করেন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫৫পিস ইয়াবা ট্যাবলেট।

অপর অভিযানে বেলা ২টার দিকে হাজীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় অন্য মাদক কারবারি জাকির হোসেনকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০পিস ইয়াবা ট্যাবলেট।

অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তার ব্যাক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য স্ব স্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪