| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় সাতমাথা-গালাপট্টি সংযোগ সড়কের নির্মাণকাজ উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৬ ইং | ১১:৩৭:০৮:পূর্বাহ্ন  |  ১২৩৯ বার পঠিত
বগুড়ায় সাতমাথা-গালাপট্টি সংযোগ সড়কের নির্মাণকাজ উদ্বোধন

বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও যান চলাচল সহজ করতে সাতমাথা থেকে গালাপট্টি পর্যন্ত ২১৮ মিটার আরসিসি ঢালাই সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকালে সাতমাথা থেকে গালাপট্টি (এম এ খান লেন-মেরিনা রোড) পর্যন্ত এ সড়ক নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন ও মহানগর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন, এন এস বি ট্রেডার্সের সুলতান আহম্মেদ তুহিন, বগুড়া সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী শফি মাহমুদ, উপসহকারী প্রকৌশলী রোখসানা পারভীন, কার্যসহকারী আব্দুল আলিম, শহিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সড়কটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান উত্তরন ট্রেডার্স।

সংশ্লিষ্টরা জানান, নির্মাণকাজ সম্পন্ন হলে সাতমাথা থেকে গালাপট্টি এলাকার সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন ঘটবে। পাশাপাশি যান চলাচল আরও সহজ হবে এবং স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের চলাচলে বাড়তি সুবিধা তৈরি হবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪