| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘যাপিত জীবন’ সিনেমা নিয়ে ভাবনার আবেগঘন দোয়া প্রার্থনা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৬ ইং | ১২:৪৪:৫৪:অপরাহ্ন  |  ৫৪৩ বার পঠিত
‘যাপিত জীবন’ সিনেমা নিয়ে ভাবনার আবেগঘন দোয়া প্রার্থনা

বিনোদন ডেস্ক: বাবার পরিচালনায় প্রথমবার অভিনয়, তার ওপর সিনেমাটি মুক্তির অপেক্ষায়। সব মিলিয়ে ‘যাপিত জীবন’ নিয়ে বেশ আবেগাপ্লুত অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। আগামী ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত সিনেমাটি। মুক্তির আগে নিজের ও পুরো দলের জন্য দর্শকদের কাছে দোয়া চেয়েছেন অভিনেত্রী।

আজ ১৮ নভেম্বর রাজধানীর উত্তরায় স্টার সিনেপ্লেক্সের সেন্টার পয়েন্ট শাখায় সিনেমাটির বিশেষ প্রিমিয়ার ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাবনা লেখেন, ‘শুভ সকাল, আজকে আমার জন্য ভীষণ বিশেষ একটি দিন। আজ আমাদের সিনেমা ‘যাপিত জীবন’-এর প্রিমিয়ার ও স্পেশাল স্ক্রিনিং।’

তার কথায়, ‘অনেক ভালোবাসা, আবেগ, পরিশ্রম আর স্বপ্ন জড়িয়ে আছে এই সিনেমার সঙ্গে। দিনটি আমার জন্য একটু বেশি আবেগের, একটু বেশি আনন্দের। সবাই আমার এবং আমাদের পুরো টিমের জন্য বিশেষভাবে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের পরিশ্রমকে সার্থক করেন এবং আমাদের সিনেমাটি সবার ভালোবাসা পায়। সবাইকে সঙ্গে চাই।’

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে দেশভাগ ও ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপটে। এতে একটি পরিবারের জীবনসংগ্রাম, ভালোবাসা ও নানা সংকটের চিত্র উঠে এসেছে।

সিনেমাটিতে ভাবনার পাশাপাশি অভিনয় করেছেন আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, রওনক হাসান, ইমতিয়াজ বর্ষণ, মৌসুমী হামিদ, ডলি জহুর, কাজী হায়াৎ, গাজী রাকায়েত ও আজাদ আবুল কালাম। এতে প্রথমবার বড় পর্দায় জুটি হয়েছেন আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪