| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করায় হাসপাতাল মালিককে জরিমানা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৩, ২০২৫ ইং | ১২:৪২:৪৩:অপরাহ্ন  |  ১৪০২৪৭৯ বার পঠিত
মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করায় হাসপাতাল মালিককে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির জন্য সংরক্ষণ করে রাখায় হাসপাতাল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে শহরের চেয়ারম্যানঘাট এলাকায় উক্ত অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। 

তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হাসপাতালের ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করার অপরাধে ফেমাস স্পেশালাইজড হসপিটাল এন্ড ট্রমা সেন্টার মালিককে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানটি  পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

জেলা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪