| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিহাতীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৩, ২০২৫ ইং | ১৩:১৬:৫২:অপরাহ্ন  |  ১৩৬১০০৯ বার পঠিত
কালিহাতীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মহিউদ্দিন আহমেদ বুলবুলকে পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

স্থানীয় সূত্র জানায়, গত ৭ অক্টোবর দুপুরে বিদ্যালয়ে ক্লাস চলাকালে শিক্ষক বুলবুল ওই ছাত্রীকে ডেকে শারীরিকভাবে অনভিপ্রেত আচরণ করেন বলে অভিযোগ ওঠে। ঘটনাটি প্রথমে ভয় ও লজ্জার কারণে ছাত্রীটি কাউকে জানায়নি। তবে বাড়ি ফিরে ফুফু ও চাচীর কাছে বিষয়টি খুলে বলে।

ঘটনার পর ৯ অক্টোবর বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী মিলে ১০৮ জন স্বাক্ষরসহ একটি লিখিত অভিযোগ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে দাখিল করেন।

অভিযোগের প্রেক্ষিতে উপজেলা শিক্ষা অফিসার পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য।

ভুক্তভোগী ছাত্রীর বাবা জানান, প্রথমে উপজেলা শিক্ষা অফিসারকে জানিয়েছিলাম। ভাবছিলাম তাঁর সিদ্ধান্তই যথেষ্ট হবে। কিন্তু শেষ পর্যন্ত আমাকে আইনের দ্বারস্থ হতে হয়েছে। পরে বুধবার (২২ অক্টোবর) রাতে কালিহাতী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ শিক্ষক বুলবুলকে গ্রেপ্তার করে।

কালিহাতী থানার  অফিসার ইনচার্জ  (ওসি) মাহবুবুর রহমান বলেন, ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন। মামলা দায়েরের পরপরই অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয় এবং বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪