| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাগুরায় ১৫ হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বিএনপির গণমিছিল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৩, ২০২৫ ইং | ১৩:৪০:৩১:অপরাহ্ন  |  ১৩৯৩১৩৩ বার পঠিত
মাগুরায় ১৫ হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বিএনপির গণমিছিল

মাগুরা প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে প্রায় ১৫ হাজার নেতাকর্মী অংশ নিয়েছেন ধারণা করা হয়। মাগুরা-যশোর সড়কের প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে ধানের শীষের পক্ষে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো উপজেলা। মিছিলের দীর্ঘ সারির কারণে সাময়িক যান চলাচলে স্থবিরতা সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়তে হয় যানবাহনে বসে থাকা মানুষ ও সাধারণ পথচারীদের।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার আড়পাড়া ডিগ্রি কলেজ মাঠ থেকে গণ মিছিলটি শুরু হয়। উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে যশোর-মাগুরা হাইওয়ে সড়কের আড়পাড়া ব্রিজের সামনে থেকে ঘুরে উপজেলা বিএনপির কার্যালয় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তা শেষ হয়।

বিএনপির নেতারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়ন, গ্রেপ্তার ও হয়রানি সত্বেও বিএনপির প্রতি জনসমর্থন কমেনি বরং দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই উপস্থিতি তারই প্রমাণ।

গণমিছিলের নেতৃত্ব দেন শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু, সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিল্টন।

এ সময় মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। 

গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল করার’ আহ্বান জানান।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪