| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোর জেনারেল হাসপাতালে ভুয়া ‘ইন্টার্ন ডাক্তার’ আটক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৩, ২০২৫ ইং | ০৭:৪৯:১৩:পূর্বাহ্ন  |  ২২৩১৮৩৪ বার পঠিত
যশোর জেনারেল হাসপাতালে ভুয়া ‘ইন্টার্ন ডাক্তার’ আটক

যশোর প্রতিনিধি : যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে এক ভুয়া ‘ইন্টার্ন ডাক্তার’-কে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আটককৃতের নাম নীলা মল্লিক (২৫)। 

তিনি বাগেরহাট জেলার বাগেরহাট সদর উপজেলার কার্ত্তিকদিয়া গ্রামের বাসিন্দা ও জাহিদ মল্লিকের কন্যা।

হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে হাসপাতালের জরুরি বিভাগে অ্যাপ্রন পরিহিত অবস্থায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন নিলা। নিজেকে ‘ইন্টার্ন ডাক্তার’ পরিচয় দিয়ে রোগী সেবায় সম্পৃক্ত হতে চাইলে স্টাফদের সন্দেহ হয়। পরে হাসপাতালের কর্মীরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নীলা মল্লিক অসংগত ও বিভ্রান্তিকর তথ্য দেন। তিনি নিজেকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স হিসেবে পরিচয় দেন, কিন্তু প্রাথমিক অনুসন্ধানে তার দাবির সত্যতা মেলেনি। পরবর্তীতে হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে হেফাজতে নেন বলে জানা যায়। 

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪