নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দাউদার মাহামুদের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে নাটোররের সিংড়া উপজেলার ফেরিঘাট থেকে লিফলেট বিতরণ শুরু হয়। বিতরণ শেষে শহরের কোর্ট মাঠে প্রায় ২০ হাজার লোকের সমাগম নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে দাউদার মাহামুদ বলেন, ১৭ বছর হামলা মামলা নির্যাতনের মাধ্যেমে ঘরে থাকতে পারিনি। এই সময়ে আমার নামে অনেক মামলা থাকায় ঘরে থাকতে পারিনি। তবে ঘর ছেড়েছি, দল ছাড়িনি। জয় আমাদের হবেই ইনশাল্লাহ।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক সদস্য সংগ্রহ ও নির্বাচন পরিচালনা কমিটি সিংড়া উপজেলা ফয়জুন নেহা পুতুল, সিংড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বোরহান উদ্দিন বাবু, সিংড়া উপজেলা যুবদলের আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব সদস্য সংগ্রহ ও নির্বাচন পরিচালনা কমিটি তাইজুল ইসলামসহ সিংড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
রিপোর্টার্স২৪/আরকে