| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রামগড়ে চাঁদা আদায়কালে ইউপিডিএফ সদস্য আটক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৪, ২০২৫ ইং | ০৫:১৮:৩৮:পূর্বাহ্ন  |  ১৩৬০২২৮ বার পঠিত
রামগড়ে চাঁদা আদায়কালে ইউপিডিএফ সদস্য আটক

মোবারক হোসেন, খাগড়াছড়ি : খাগড়াছড়ির রামগড় উপজেলায় চাঁদা আদায়ের সময় পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট)-এর এক সদস্যকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেছে স্থানীয়রা। আটক ব্যক্তির নাম বাইত্রাম চাকমা, সে উপজেলার মরা কয়লা গ্রামের দম কমর চাকমার ছেলে।

রামগড় থানা সূত্রে জানা গেছে, গত ২২ অক্টোবর বুধবার বাটনতলী এলাকায় স্থানীয় অধিবাসী মো. জাহাঙ্গীর তার নিজের কচু ক্ষেতে ফসল তুলছিল , এ সময়  বাইত্রাম চাকমা তার কাছে চাঁদা দাবি করে। এরপর ২৩ অক্টোবর বৃহস্পতিবার বিকেলের দিকে রামগড় উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লালছড়ি এলাকায় চাঁদা নিতে গেলে স্থানীয় ক্ষুব্ধ জনতা তাকে আটক করে সেনাবাহিনীর ক্যাম্পে সোপর্দ করে। পরে বিকেল ৫টার দিকে সেনাবাহিনী আটক ব্যক্তিকে রামগড় থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

রামগড় থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দীন জানান, চাঁদাবাজির সময় স্থানীয়রা ইউপিডিএফের ওই সদস্যকে আটক করে সেনাবাহিনীর কাছে দেয়। পরে সেনাবাহিনী তাকে আমাদের কাছে হস্তান্তর করেছে। আটক যুবক ইউপিডিএফের সক্রিয় চাঁদা কালেক্টর। এ ঘটনায় রামগড় থানায় চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪