| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘বিএনপি করি, তবে শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’ মন্তব্য করা সেই ইউপি সদস্য গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৩, ২০২৫ ইং | ২৩:১৯:২৯:অপরাহ্ন  |  ২২২৯৭৭৪ বার পঠিত
‘বিএনপি করি, তবে শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’ মন্তব্য করা সেই ইউপি সদস্য গ্রেপ্তার
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক :‘আমি বিএনপি করি, তবে শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’ মন্তব্য করা সেই ইউপি সদস্য মো. সোহাগ মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া সোহাগ মৃধা পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার বলদিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য । 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যার পর বলদিয়া ইউনিয়নের রাজবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বিষয়টি নিশ্চিত করে জানান,  সোহাগ মৃধার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তাকে মারামারির মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সোহাগ মৃধা অতীতে বিএনপি পরিচয়ে এলাকায় রাজনীতি করতেন এবং বেশ প্রভাবশালী ছিলেন। পরে আওয়ামী লীগ সরকারের সময় শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রকাশ্যে প্রশংসা করে আলোচনায় আসেন। 

গত  বুধবার (২২ অক্টোবর) স্থানীয় সাংবাদিকদের সোহাগ মৃধা বলেন, ‘আমি বিএনপি করে শ ম রেজাউলের আমলে মামলায় জেল খেটেছি। এমনকি আমাকে হত্যার চেষ্টাও করা হয়েছিল। তবে শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী থেকে আমি কাজ করে যাচ্ছি।’ তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা–সমালোচনার সৃষ্টি হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪