| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাইজদীতে বাসের সুপারভাইজার ইয়াবাসহ আটক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৪, ২০২৫ ইং | ০৬:২৫:০৩:পূর্বাহ্ন  |  ১৩৯৭০২৭ বার পঠিত
মাইজদীতে বাসের সুপারভাইজার ইয়াবাসহ আটক

নোয়াখালী প্রতিনিধি : চট্টগ্রাম থেকে নোয়াখালীতে পাচারের সময় ৫০০ পিস ইয়াবাসহ বাঁধন পরিবহনের এক সুপারভাইজারকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মাইজদী কোর্ট এলাকায় চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী বাঁধন পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মো. সাহাব উল্লাহ (৩৭) বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের চুনি ভূঁইয়া বাড়ির মৃত আব্দুল জলিলের ছেলে এবং ঢাকা মেট্রো-ব-১৪-৯৭৩২ নম্বর বাসের সুপারভাইজার।

খোঁজ নিয়ে জানা যায়, সাহাব উল্লাহ দীর্ঘদিন ধরে বাঁধন পরিবহনের বাসে সুপারভাইজার হিসেবে কাজ করছেন। এ সুযোগে তার সঙ্গে মাদক পাচার চক্রের সখ্যতা গড়ে ওঠে এবং ওই চক্রের সঙ্গে  জড়িয়ে পড়েন। 

তিনি চট্টগ্রামের বিভিন্ন উৎস থেকে ইয়াবা সংগ্রহ করে নোয়াখালীর বিভিন্ন এলাকার মাদক কারবারিদের হাতে দেয়ার কাজ শুরু করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ আরও বলেন, যাত্রীবাহী বাসের আড়ালে নোয়াখালীর বিভিন্ন স্থানে ইয়াবা পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বাসের সুপারভাইজার ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পরে এ ঘটনায় সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪