ইন্টারন্যাশনাল ডেস্ক : ইউক্রেনের জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রস্তাবিত ১৪ হাজার কোটি ইউরো ঋণ দেওয়ার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করে আপত্তি জানিয়েছে বেলজিয়াম ও হাঙ্গেরি। ব্যবহার করে ইউক্রেনকে ঋণ দেওয়া হবে।
শুক্রবার (২৪ অক্টোবর) এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গতকাল ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইইউ নেতারা ইউক্রেনকে আরও দুই বছর অর্থসহায়তা দেওয়ার কথা জানান। সেখানেই প্রস্তাবিত ১৪ হাজার কোটি ইউরো ঋণ দেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা হয়।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের ইউরোক্লিয়ার সেন্ট্রাল সিকিউরিটিজ ডিপোজিটরিতে থাকা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের স্থগিত সম্পদ থেকে ঋণ দেওয়ার এই প্রস্তাবের বিরোধীতা করেছে বেরজিয়াম।
ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবিত প্রক্রিয়ায় ইউরোক্লিয়ার রাশিয়ার সম্পদের নগদ অর্থ ইইউ কমিশনের কাছে হস্তান্তর করবে। এরপর কমিশন তা ব্যবহার করে ইউক্রেনকে ধাপে ধাপে ঋণ দেবে। কেবল রাশিয়া ক্ষতিপূরণ দিতে সম্মত হলেই ইউক্রেন এ ঋণ পরিশোধ করবে।
বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার অভিযোগ করে জানিয়েছেন, সব সদস্য দেশ যদি ঋণের ঝুঁকি ভাগাভাগি করার সম্পূর্ণ নিশ্চয়তা প্রদান করে তবে এ অর্থ ঋণ দেওয়া হবে। এছাড়াও অন্য ইউরোপীয় অঞ্চলে থাকা রাশিয়ার সার্বভৌম সম্পদগুলোও এই ঋণ তহবিলে অন্তর্ভুক্ত করা উচিত। যদি আমার দেশের অর্থ নেওয়া হয় এবং সব ঠিক ভাবে সম্পন্ন না হয় তবে এই অর্থের দায়িত্ব বেলজিয়াম নেবে না। তাই যারা সত্যিই এই সিদ্ধান্তের পক্ষে তাদেরকে ঝুকির নিশ্চয়তা দিতে হবে।
রিপোর্টার্স২৪/টিআই