| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামালপুরে ব্রহ্মপুত্রের চরাঞ্চলে বেড়ে উঠছে 'টাকার গাছ'

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৪, ২০২৫ ইং | ০৮:৩৬:৩৮:পূর্বাহ্ন  |  ১৩৮৬৫৩৯ বার পঠিত
জামালপুরে ব্রহ্মপুত্রের চরাঞ্চলে বেড়ে উঠছে 'টাকার গাছ'

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর ও মেলান্দহ উপজেলার ব্রহ্মপুত্রের চরাঞ্চলে করে বেড়ে উঠছে বেগুন গাছ। স্থানীয় কৃষকরা বেগুন গাছকে ‘টাকার গাছ’ বলে মনে করেন। 

অনুকূল আবহাওয়ার কারণে এ বছর বেগুনের বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ। ভাল দাম পেলে এবার কৃষকদের প্রায় সাড়ে ৫ কোটি টাকা আয় হবে বলে প্রত্যাশা স্থানীয় কৃষি বিভাগের। 

চলতি মৌসুমে জেলায় ৫০ হাজার মেট্রিক টন বেগুন উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে ৩ হাজার ৪০০ হেক্টর জমিতে বেগুন চাষ করা হয়েছে। যা গত বছরের চেয়ে ২ হাজার ৬৬ কম বলে জানা গেছে। 

সূত্র জানায়, বারি-১ জাতের বেগুন ইসলামপুরে বেশি চাষ হয়ে থাকে। সারাদেশে জামালপুরের বেগুনের ব্যাপক কদর রয়েছে। একর জমিতে কমপক্ষে ১৫ মেট্রিক টন উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। ৫০ হাজার মেট্রিক টন বেগুন থেকে কৃষকদের এ বছর প্রায় সাড়ে ৫ কোটি টাকা আয় হবে। 

ইসলামপুর উপজেলার কান্দার চর  গ্রামের কৃষক  জবান আলী জানান, এ বছর বন্যা ও বৃষ্টি কম হওয়ায় বেগুন ক্ষেত অনেক ভালো হয়েছে। ডিগ্রিরচর গ্রামের চাষী আব্দুল হাই জানান, এলাকার মানুষ বেগুন টালকে (ক্ষেত) টাকার ক্ষেত আর বেগুন গাছকে ‘টাকার গাছ’ বলে থাকেন। এখন কৃষকদের একটু কষ্ট হলেও বেগুন আসা শুরু হলে প্রতি দিন ঘরে টাকা আসবে।

জেলা সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক এ.এল.এম রেজুয়ান বলেন- জেলার ব্রহ্মপুত্রের চরাঞ্চলের মাটি বেগুন চাষে জন্য উপযযোগী হওয়ায় কৃষকরা লাভজনক এ ফসল চাষে আগ্রহী।


রিপোর্টার্স২৪ /এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪