| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইউক্রেনের আর্থিক সহায়তা অব্যাহত রাখবে ইইউ : জেলেনস্কি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৪, ২০২৫ ইং | ০৮:৩৭:০৬:পূর্বাহ্ন  |  ১৩৫৬৬৭২ বার পঠিত
ইউক্রেনের আর্থিক সহায়তা অব্যাহত রাখবে ইইউ : জেলেনস্কি
ছবির ক্যাপশন: ইউক্রেনের আর্থিক সহায়তা অব্যাহত রাখবে ইইউ: জেলেনস্কি

ইন্টারন্যাশনাল ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘ইউক্রেনের আর্থিক সহায়তা অব্যাহত থাকবে বলে ইউরোপীয় ইউনিয়ন আশ্বাস দিয়েছে। বৈঠক থেকে আমরা ভালো ফল পেয়েছি।

শুক্রবার (২৪ অক্টোবর)  এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইইউ নেতারা ইউক্রেনকে আরও দুই বছর অর্থসহায়তা দেওয়ার কথা জানান।

জেলেনস্কি বলেন, ইউরোপীয় কমিশন রাশিয়ার জব্দ করা সম্পদ ব্যবহার করে আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষার বিষয়ে আমাদের সহযোগীতা করবে। আমরা রাজনৈতিক সমর্থন পেয়েছি। এখন এ বিষয়ে সব প্রয়োজনীয় বিস্তারিত ব্যবস্থা নেবে ইউরোপীয় কমিশন। এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই অর্থায়নে রাশিয়ার জব্দ করা সম্পদ ব্যবহার করে ঋণ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪