ইন্টারন্যাশনাল ডেস্ক : রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলে দুইজন ইউক্রেনীয় সাংবাদিক নিহত এবং তাদের একজন আহত হয়েছেন। নিহত দুই সাংবাদিক হলেন ৪৩ বছর বয়সী ওলিনা গ্রামোভা এবং ক্রা ৩৩ বছর বয়সী ইয়েভগেন কারমাজিন। আহত আরেকজন সাংবাদিক আলেক্সান্ডার কলিচেভকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউক্রেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফ্রিডম মিডিয়া বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জানিয়েছে, একটি পেট্রোল স্টেশনে তাদের টেলিভিশন দলটি গাড়িতে থাকাকালীন একটি রুশ ল্যানসেট ড্রোনের আঘাতে আক্রান্ত হয়। নিহত সাংবাদিকরা কোন টেলিভিশনে কাজ করতেন সেটি উল্লেখ করা হয়নি।
এ ঘটনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সাংবাদিকদের লক্ষ্য করে চালানো এই হামলা পরিকল্পিত আক্রমণের ধারাবাহিকতা। এগুলো দুর্ঘটনা বা ভুল নয়, বরং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধাপরাধের খবর দেওয়া সমস্ত স্বাধীন কণ্ঠস্বরকে স্তব্ধ করার জন্য এটি একটি সুচিন্তিত রুশ কৌশল।
রাশিয়া এবং ইউক্রেন উভয় পক্ষ কর্তৃক সস্তা কিন্তু মারাত্মক ড্রোনের ব্যাপক ব্যবহার সম্মুখ সমরের অঞ্চলগুলো থেকে সংবাদ সংগ্রহ করাকে বিপজ্জনক এবং অপ্রত্যাশিত করে তুলেছে।
এ হামলার কয়েক দিন আগে মস্কো-অধিকৃত ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে একটি ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের একজন সংবাদিক নিহত হন।
রিপোর্টার্স২৪/টিআই