ইন্টারন্যাশনাল ডেস্ক : ইসরায়েলি বাহিনীর ফেলে যাওয়া অবিস্ফোরিত বোমার বিস্ফোরণে আহত হচ্ছে ফিলিস্তিনি শিশুরা। অঞ্চলটিতে ২০ হাজার অবিস্ফোরিত বিস্ফোরক ডিভাইস থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সানাদ এর যাচাই করা সোশ্যাল মিডিয়া ফুটেজে দেখা গেছে, অবিস্ফোরিত বোমার আঘাতে ইয়াজান এবং জুদ নুর নামে দুই ফিলিস্তিনি শিশু গুরুতর আহত হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, গাজা শহরের পশ্চিমে নাসর পাড়ায় দুই ছেলে তাদের ধ্বংসপ্রাপ্ত বাড়িতে ফিরে আসার সময় বিস্ফোরণটি ঘটে। তাদের চিকিৎসার জন্য দ্রুত আল-শিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গাজা সেন্টার ফর হিউম্যান রাইটস সতর্ক করে দিয়েছে, গত দুই বছরে ইসরায়েলি বাহিনীর নিক্ষিপ্ত বোমা, রকেট এবং গোলা থেকে তৈরি হাজার হাজার বিস্ফোরক ডিভাইস রয়ে গেছে।
রিপোর্টার্স২৪/টিআই