| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকায় ফিরলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি মালিক

reporter
  • আপডেট টাইম: মে ২০, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৯৮৮০২ বার পঠিত
ঢাকায় ফিরলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি মালিক
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক মঙ্গলবার (২০ মে) দুপুরে সিলেট থেকে ঢাকায় এসেছেন। গতকাল (সোমবার) বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট বিভাগের “সদস্য ফরম সংগ্রহ নবায়ন কর্মসূচি” উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন তিনি।

জানা যায়, এম এ মালিক সিলেট-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী হিসেবে নির্বাচনি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি তিনি দক্ষিণ সুরমা উপজেলার তেঁতলি গ্রামে নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন।

এছাড়াও, এম এ মালিক সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

নিজ এলাকায় গণসংযোগ কালে এম এ মালিক বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বাংলাদেশের জনগণ হামলা-মামলা ও জুলুম-নির্যাতনের পাশাপাশি অধিকার বঞ্চিত ছিলেন। স্বৈরাচার পালিয়ে যাওয়ায় দেশের জনগণ শান্তিতে বসবাস করার পাশাপাশি ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ লালন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবিক রাষ্ট্র গঠন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, এম এ মালিক যুক্তরাজ্যে অবস্থানকালে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং দেশে ফিরে সেই আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪