| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মালয়েশিয়া নিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না দেয়ায় প্রবাসীর বাড়িতে কিশোর গ্যাং’র হামলা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৪, ২০২৫ ইং | ১৩:২০:৫৫:অপরাহ্ন  |  ১৩৮৯৪০১ বার পঠিত
মালয়েশিয়া নিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না দেয়ায় প্রবাসীর বাড়িতে কিশোর গ্যাং’র হামলা

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে ফিরোজ হোসেন নামে এক প্রবাসীর বাড়িতে হামলা চালিয়েছে কিশোর গ্যাং-এর সদস্যরা। শুক্রবার ২৪ অক্টোবর বেলা ১২টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের ভোলার পালশা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেশ কয়েক বছর ধরে মালদ্বীপে থাকেন ফিরোজ হোসেন। গত প্রায় ৫ মাস আগে পার্শ্ববর্তী বগুড়া জেলার সান্তাহার এলাকার ৫/৬ জনকে মালদ্বীপে নিয়ে যায় ফিরোজ ও রনী নামে দুইজন। কিন্তু সেখানে নিয়ে গিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ দিতে পারেননি। 

এদিকে প্রতিশ্রুতি রক্ষা না হওয়ায় টাকা ফেরত চেয়ে মালয়েশিয়ায় যাওয়া ৫/৬ জনের আত্মীয়-স্বজন ফিরোজ হোসেনের বাড়িতে গিয়ে তার স্ত্রী ও কন্যার সঙ্গে কথা বলেন। সেখানে তাদের বনিবনা না হলে কিশোর গ্যাং গ্রুপ রানার নেতৃত্বে ১৫-২০ জনের সদস্য উপস্থিত হয়ে হামলা চালালে ফিরোজের স্ত্রী ও কন্যা আহত হন। খবর পেয়ে সেখানে উপস্থিত হয় থানা পুলিশ। সকলের মধ্যস্থতায় উত্তপ্ত পরিস্থিতি ঠাণ্ডা হয়।

এ বিষয়ে বদলগাছী থানার এসআই মনিরুল ইসলাম বলেন, পুলিশ সব পক্ষকে শান্ত থাকতে সহযোগিতা করছিল। এ ঘটনায় থানায় কোনো মামলা কিংবা অভিযোগ হয়নি। অভিযোগ পেলে অবশ্যই আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪