| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামালপুরে ২২ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৪, ২০২৫ ইং | ০৮:২৮:৫৩:পূর্বাহ্ন  |  ২২২৭৪৫৯ বার পঠিত
জামালপুরে ২২ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

জামালপুর প্রতিনিধি : রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং কক্সবাজার ঘুরতে গিয়ে ২২ হাজার ইয়াবার চালান নিয়ে এসেছিলেন এক দম্পতি। পরে জামালপুরে পৌঁছে ইয়াবা ট্যাবলেটসহ জামালপুর সদর থানার পুলিশের হাতে গ্রেপ্তার হন সেই দম্পতি।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে দম্পতিকে বহনকারী বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশের একটি টিম। বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করে তা জানানো হয়।

পুলিশ জানায়, বাসটি তল্লাশি করে মতিন-শাহিদা দম্পতির ব্যাগে ১১০টি প্যাকেট পাওয়া যায়, যা থেকে উদ্ধার করা হয় ২২ হাজার ইয়াবা ট্যাবলেট। প্রতি প্যাকেটে ২০০ পিস ইয়াবা ছিল বলে জানায় পুলিশ।

এ ব্যাপারে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ জানান, গত ১৮ অক্টোবর জামালপুর শহরের মুসলিমাবাদ এলাকা থেকে রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং কক্সবাজার আনন্দ ভ্রমণে যায় কিছু সংখ্যক মানুষ। বৃহস্পতিবার রাতে জামালপুর ফিরে আসেন ওই দম্পতি।

গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিবের ও এসআই সাইকুল নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাস আটক করে তল্লাশি চালায়। এসময় মতিন-শাহিদা দম্পতির সঙ্গে থাকা ব্যাগে ইয়াবার বিশাল চালানটি উদ্ধার করা হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, এর আগেও তাদের নামে দু'টি করে মাদক মামলা রয়েছে। আটককৃত ওই দম্পতির বাড়ি জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকার ব্রহ্মপুত্র নদীদের চরাঞ্চল ডিগ্রির চর গ্রামে বলে জানা গেছে ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে  ঘটনার কথা স্বীকার করেছে তারা। এই চালানের পিছনে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, সদর থানার ওসি নাজমুস সাকিবসহ একাধিক পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪