| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের হাত ভেঙে পদ্মায় ফেলা হবে : হেলেন জেরিন খান

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৪, ২০২৫ ইং | ১৫:১৭:১৯:অপরাহ্ন  |  ১৩৯০৩৮৩ বার পঠিত
নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের হাত ভেঙে পদ্মায় ফেলা হবে : হেলেন জেরিন খান

মাদারীপুর প্রতিনিধি : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যারা ষড়যন্ত্র বা নাশকতার চেষ্টা করবে, তাদের হাত ভেঙে পদ্মা নদীতে ফেলে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে তারেক রহমান ঘোষিত এক দফা বাস্তবায়ন লক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

হেলেন জেরিন খান বলেন, আগামী নির্বাচন নিয়ে কেউ যদি ষড়যন্ত্র বা চক্রান্তের চেষ্টা করে, আমরা তা বরদাস্ত করবো না। বাংলাদেশের মালিক জনগণ তারাই আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, জনগণ যদি নির্ভয়ে ভোট দিতে পারে, তবে সৎ ও যোগ্য নেতৃত্বই বিজয়ী হবে। দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোট দেওয়ার জন্য। অবাধ নির্বাচন হলে বিএনপি দুই-তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সমাবেশ শেষে হেলেন জেরিন খান বিএনপি নেতাকর্মীদের নিয়ে একটি র‍্যালি বের করেন। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইটেরপুল এ আর হাওলাদার জুট মিলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশও অনুষ্ঠিত হয়। এসময় নেতাকর্মীরা হাতে ব্যানার, ফেস্টুন ও ধানের শীষের প্রতীক নিয়ে বিভিন্ন শ্লোগান দেন।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রুবায়েত হোসেন দুলাল, জেলা কৃষক দলের সদস্য সচিব অহিদুজ্জামান খান অহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি তাফসির আহমেদ ফিরোজ, যুবদল নেতা ভিপি সরোয়ার হোসেন, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি কামাল সরদার, জেলা মহিলা দলের সভাপতি তানিয়া সুলতানা লাইজু, সাধারণ সম্পাদক মুনমুন আক্তারসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪