| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে জামায়াত ইসলামী নির্বাচনী গনসংযোগে বিএনপির হামলার অভিযোগ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৪, ২০২৫ ইং | ১৫:৩১:৫০:অপরাহ্ন  |  ২২২৫৩৮২ বার পঠিত
শেরপুরে জামায়াত ইসলামী নির্বাচনী গনসংযোগে বিএনপির হামলার অভিযোগ
ছবির ক্যাপশন: শেরপুরে জামায়াত ইসলামী নির্বাচনী গনসংযোগে বিএনপির হামলার অভিযোগ

শেরপুর প্রতিনিধি: শেরপুরে চরপক্ষিমারী ইউনিয়নে জামায়াতের শেরপুর এক আসনের মনোনয়ন কৃত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের গণসংযোগে বিএনপির হামলার অভিযোগ করেছেন।

শুক্রবার (২৪ আগষ্ঠ) বিকেলে শেরপুর সদর উপজেলার চরপক্ষিমারী ইউনিয়নে শেরপুর সদর আসনের প্রার্থী সাবেক কেন্দ্রীয় বাংলাদেশ ছাত্রশিবির সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম এর নির্বাচনি গণসংযোগে বিএনপির নেতাকর্মীরা হামলা করে।ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন সহ অন্তত ২০ জন আহত হয়েছে বলে অভিযোগ করেন।

সভাপতি শফিউল ইসলাম স্বপন সহ কয়েকজন শেরপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছে। তাকে দেখতে জেলা জামায়াতের সভাপতি সহ শিবিরের নেতাকর্মী অবস্থান করছেন। সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে  সাবেক কেন্দ্রীয় বাংলাদেশ ছাত্রশিবির  সভাপতি হাফেজ  রাশেদুল ইসলাম তাৎক্ষনিক প্রতিবাদ জানিয়েছেন শেরপুর জেলা পুলিশের কাছে ।

এদিকে শেরপুর জেলা বিএনপি- রাতেই  ছাত্রদল  যুবদল দল ও  বিএনপি বিভিন্ন অঙ্গসংগঠন  নেতাকর্মীরা শহরে বিশাল এক  মিছিল করে জামায়াতে ইসলামের অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন । 

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪