| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাত দিনে ইউক্রেনের নতুন ১০ এলাকা দখল রাশিয়ার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৫ ইং | ০৩:৪২:৪৬:পূর্বাহ্ন  |  ১৩৬১৭১৪ বার পঠিত
সাত দিনে ইউক্রেনের নতুন ১০ এলাকা দখল রাশিয়ার
ছবির ক্যাপশন: সাত দিনে ইউক্রেনের নতুন ১০ এলাকা দখল রাশিয়ার

ইন্টারন্যাশনাল ডেস্ক : মাত্র এক সপ্তাহের ব্যবধানে ইউক্রেনের নতুন ১০টি লোকালয় বা বসতির নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়ার সেনারা। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, দখলকৃত নতুন এলাকা ইউক্রেনের দোনেৎস্ক, দিনিপ্রোপেত্রোভস্ক, খারকিভ এবং জাপোরিজ্জিয়া প্রদেশের অন্তর্গত। ১৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবরের মধ্যে রুশ বাহিনী এসব এলাকায় অগ্রসর হয়ে নিয়ন্ত্রণ নেয়।

একই সময়ে ইউক্রেনীয় বাহিনীর ২২টি অস্ত্র ও সামরিক সরঞ্জামের ডিপো ধ্বংসের দাবি করেছে মস্কো। এছাড়া রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত সপ্তাহে ইউক্রেনীয় বাহিনী একাধিকবার বিমান হামলার চেষ্টা করলেও প্রতিবারই তা ব্যর্থ হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ইউক্রেন হারিয়েছে একটি এসইউ-২৭ যুদ্ধবিমান, চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, ১৮টি গাইডেড এভিয়েশন বোমা, ১৫টি হিমার্স রকেট এবং ১ হাজার ৪৪১টি ড্রোন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবির বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপ দখলের পর থেকেই ইউক্রেন ও রাশিয়ার মধ্যে উত্তেজনা চলছিল। ন্যাটো সদস্যপদের জন্য ইউক্রেনের আবেদন এবং পশ্চিমা দেশগুলোর সমর্থনকে কেন্দ্র করে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণাঙ্গ সামরিক অভিযান শুরু করে রাশিয়া।

তিন বছরেরও বেশি সময় ধরে চলমান এই যুদ্ধে রুশ বাহিনী ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজ্জিয়া ও খেরসন প্রদেশের উল্লেখযোগ্য অংশের নিয়ন্ত্রণ নিয়েছে— যা ইউক্রেনের মোট ভূখণ্ডের প্রায় ১০ শতাংশ। দখলকৃত অঞ্চলগুলো পুনরুদ্ধারে ইউক্রেনের প্রতিরোধ অব্যাহত থাকলেও সংঘাতের অবসান আপাতত দৃশ্যমান নয়। সূত্র : আনাদোলু এজেন্সি


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪