| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৬

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৫ ইং | ০৫:১৯:৫১:পূর্বাহ্ন  |  ১৩৫০৪৫৭ বার পঠিত
মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৬

ইন্টারন্যাশনাল ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রক্যারিবীয় সাগরে মাদকবাহী নৌযানে হামলা চালিয়েছে । এতে ৬জন মাদক কারবারি নিহত হয়েছেন। যদিও নৌযানটিতে কী বহন করা হচ্ছিল, সে বিষয়ে কোনো প্রমাণ দিতে পারেনি যুক্তরাষ্ট্র।

শুক্রবার (২৪ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এই হামলাকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক আঞ্চলিক মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উল্লেখ করেছেন প্রতিরক্ষামন্ত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সেপ্টেম্বরে শুরু হওয়া এ অভিযানের অংশ হিসেবে এটি ছিল প্রথম রাতের হামলা। হামলাটি রাতে চালানো হয় এবং নৌযানটি ভেনেজুয়েলাভিত্তিক অপরাধী চক্র ট্রেন দে আরাগুয়ার নিয়ন্ত্রণে ছিল।

যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরে কথিত মাদকবাহী নৌযানের ওপর মোট ১০টি হামলা চালিয়েছে। এসব হামলায় প্রায় ৪০ জন নিহত হয়েছেন। এই হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কিছু আইনবিশেষজ্ঞ ও ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতা। তাদের প্রশ্ন, এসব অভিযান যুদ্ধবিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ক্যারিবীয় অঞ্চলে তাদের উপস্থিতি বাড়াচ্ছে। এর অংশ হিসেবে সেখানে মোতায়েন করা হয়েছে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ, এফ-৩৫ যুদ্ধবিমান, পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ও কয়েক হাজার সেনা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ক্ষমতাচ্যুত করতেই মূলত ট্রাম্পের এই তথাকথিত মাদকের অভিযোগে হামলার পরিকল্পনা বলে মনে করছে ভেনেজুয়েলা।


রিপোর্টার্স২৪/টিআই

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪