| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যুবদল নেতা গুলিবিদ্ধ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৫ ইং | ০৬:১৩:৫০:পূর্বাহ্ন  |  ১৩৪৮৫১০ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যুবদল নেতা গুলিবিদ্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মফিজুর রহমান মুকুল গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে পৌর এলাকার পদ্মপাড়া নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে তাকে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিটঘর ও শিবপুর ইউনিয়নে দলের রাজনৈতিক নির্বাচনী সমাবেশ শেষে রাতে নবীনগর পৌর এলাকার পদ্মপাড়ায় নিজ বাড়িতে ফিরছিলেন মুকুল। বাড়ির কাছাকাছি আসলে পিছন দিক থেকে কয়েকজন দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম বলেন, “রাতের অন্ধকারে অজ্ঞাত দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”


রিপোর্টার্স২৪/এসএন 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪