| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মী

এলাকাবাসীর উদ্যোগে যাত্রা শুরু করলো ‘লক্ষ্মীছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়’

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৫ ইং | ০৬:২৪:৪৪:পূর্বাহ্ন  |  ১৩৫৩৫০০ বার পঠিত
এলাকাবাসীর উদ্যোগে যাত্রা শুরু করলো ‘লক্ষ্মীছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়’

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার বাসিন্দাদের ঐকান্তিক প্রচেষ্টায় যাত্রা শুরু করলো ‘লক্ষ্মীছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়’। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে উপজেলা কমিউনিটি সেন্টারে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এর উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাবেক ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা।

সভায় রুবেল হোসেন গাজি স্কুল প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফোরকান হাওলাদার, প্রেসক্লাব সভাপতি মো. মোবারক হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান দিপান্তর চাকমা রাজু, মো. মকবুল আহমেদ, উছাখই মারমা, নারী নেত্রী জয়মালা চাকমা, শিক্ষক রুপালি চাকমা, উথোয়াইচিং মারমা উত্তম, মো. মজিবুর রহমান গাজি, পাইচাউ মারমা, রুবেল বিন্দু চাকমাসহ উদ্যোক্তা শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. মোবারক হোসেনকে সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ট লক্ষীছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন — অংগ্য প্রু মারমা, দিপান্তর চাকমা রাজু, উছাখই মারমা, রুপালি চাকমা, জয়মালা চাকমা, মো. মকবুল আহমেদ, উথোয়াইচিং মারমা উত্তম, মো. মজিবুর রহমান গাজি ও সুবল বিন্দু চাকমা। পদাধিকার বলে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক থাকবেন কমিটির সদস্য সচিব হিসেবে।

এসময় সভায় উপস্থিত সবাই বিদ্যালয়ের জন্য তহবিল গঠনের সিদ্ধান্ত নেন। বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম বিদ্যালয়ের ফান্ডে ৫০ হাজার টাকা অনুদানের ঘোষণা দেন। এছাড়া অনেকেই বিদ্যালয়ের তহবিলে অনুদান প্রদান করেন।

জমি নির্ধারণ, তহবিল গঠন, স্থাপনা নির্মাণ ও শিক্ষক নিয়োগসহ যাবতীয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করার বিষয়ে তাগিদ দেওয়া হয়।

সভায় আগামী জানুয়ারি ২০২৬ সালে শ্রেণি কার্যক্রম চালু করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।


রিপোর্টার্স২৪/এসএন 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪