ইন্টারন্যাশনাল ডেস্ক : বায়ুদূষণ মোকাবেলায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রথমবারের মতো ক্লাউড সিডিং এর মাধ্যমে কৃত্রিম বৃষ্টি নামানোর উদ্যোগ নিয়েছে মোদি সরকার। আবহাওয়ার পরিস্থিতি অনুকূল থাকলে আগামী ২৯ অক্টোবর কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হবে।
ক্লাউড সিডিং হলো আবহাওয়া পরিবর্তনের একটি কৌশল, যেখানে বিমান থেকে মেঘের ওপর সিলভার আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড বা শুষ্ক বরফের মতো রাসায়নিক স্প্রে করা হয়। এই রাসায়নিক কণাগুলো মেঘের জলকণাকে একত্রিত হতে সাহায্য করে এবং দ্রুত বৃষ্টিপাত ঘটাতে পারে।
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা গণমাধ্যমকে জানিয়েছেন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) কানপুরের সহযোগিতায় শহরের উত্তর বুরারি এলাকায় এরইমধ্যে পরীক্ষামূলকভাবে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয়েছে।
রিপোর্টার্স২৪/টিআই