ইন্টারন্যাশনাল ডেস্ক : ফিলিস্তিনের পশ্চিমতীরের রামাল্লায় বিয়ে করতে যাওয়ার পথে এক বরকে রাস্তা থেকে তুলে নিয়ে গেছে দখলদার ইসরায়েলের সেনারা। বর তার বাবাসহ একটি গাড়িতে ছিলেন। তারা রামাল্লার রেন্টিস শহরে যাচ্ছিলেন।
বার্তাসংস্থা ওয়াফা নিউজ জানিয়েছে, শুক্রবার (২৪ অক্টোবর) এ ঘটনা ঘটে।
আওন সাফি নামে ওই বরের সঙ্গে একই গাড়িতে যাচ্ছিলেন তার বাবা মাজেন সাফি। তারা রেন্টিস শহরের প্রবেশদ্বারে আসলে ইসরায়েলি সেনারা গাড়িটি আটকায় এবং তাদের প্রথমে আটক ও পরে গ্রেপ্তার করে নিয়ে যায়।