| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধ ঘোষণা করল পাকিস্তান

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৫ ইং | ০৭:৩৮:৫৪:পূর্বাহ্ন  |  ১৩৬৪৫৫২ বার পঠিত
আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধ ঘোষণা করল পাকিস্তান
ছবির ক্যাপশন: আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধ ঘোষণা করল পাকিস্তান

ইন্টারন্যাশনাল ডেস্ক : আফগানিস্তানের যাবতীয় বাণিজ্য অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছে পাকিস্তান। নিরাপত্তা পরিস্থিতির মূল্যায়ন শেষ না হওয়া এবং পরবর্তী সিদ্ধান্তে না যাওয়া পর্যন্ত সীমান্ত ক্রসিং এবং বাণিজ্য রাখবে দেশটি।

শুকবার (২৪ অক্টোবর) এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসাইন আন্দারবি।

বাণিজ্যের থেকে পাকিস্তানিদের জীবনের দাম অনেক বেশি উল্লেখ করে  তিনি বলেন, আফগান সীমান্ত ক্রসিং এবং আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য আপাতত বন্ধ থাকবে। 

পাকিস্তানের তালেবানপন্থি নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-কে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার মদত দিচ্ছে— এমন অভিযোগ দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে ইসলামাবাদ। তবে আফগানিস্তান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

জিও নিউজ জানিয়েছে, তোরখাম সীমান্ত ক্রসিংয়ের উভয় পাশে দাঁড়িয়ে আছে ৫ হাজারেরও বেশি ট্রাক। ক্রসিং খোলার অপেক্ষায় আছেন ট্রাক চালকরা। সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় উভয় দেশেই বাড়ছে ভোগ্যপণ্যের দাম। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রতি বছর ২৩০ কোটি ডলারের সমপরিমাণ বাণিজ্য হয়।


রিপোর্টার্স২৪/টিআই

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪