| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘মুনলাইটিং’ করে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতীয় যুবক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৫ ইং | ০১:৪৫:৫৪:পূর্বাহ্ন  |  ৩৭০২৭২৮ বার পঠিত
‘মুনলাইটিং’ করে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতীয় যুবক

ইন্টারন্যাশনাল ডেস্ক : ‘মুনলাইটিং’ করে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতীয় যুবক। অভিযুক্ত  ৩৯ বছর বয়সী মেহুল গোস্বামী এরইমধ্যে গ্রেপ্তার হয়েছেন। নিজের শিফটের বাইরে অন্য সময়ে অথবা সপ্তাহিক ছুটির দিনে অন্য সংস্থার হয়ে কাজ করাকে ‘মুনলাইটিং’ বলা হয়।

শনিবার (২৫ অক্টোবর) ভারতীয় গণমাধ্যমে এ তথ্য উঠে আসে।

প্রতিবেদনে বলা হয়, নিউ ইয়র্ক স্টেট অফিসে চাকরি করার পাশাপাশি ২০২২ সালের মার্চ মাস থেকে ‘গ্লোবাল ফাউন্ডরিস’ নামের এক সেমিকন্ডাক্টর সংস্থাতেও তিনি কর্মরত ছিলেন। এক বেনামী ইমেল থেকে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। সরকারি কর্মী হিসেবে চাকরির পাশাপাশি একই সময়ে অন্য সংস্থার হয়েও কাজ করেন।

মেহুল বিরুদ্ধে অভিযোগ, ‘মুনলাইটিং’ করে ৪৪ লক্ষ টাকা কামিয়েছেন তিনি। নিউইয়র্কের তথ্যপ্রযুক্তি পরিষেবা দপ্তর জানিয়েছে, সেখানে কর্মরত অবস্থায় পদের অপব্যবহারও করেছেন । অপরাধ প্রমাণিত হলে তার ১৫ বছরের সাজা হতে পারে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪