| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসপাতালে পুরুষের শ্লীলতাহানি, নার্সকে কারাদণ্ড ও দুই ঘা বেত্রাঘাত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৫ ইং | ০৮:১৩:৪০:পূর্বাহ্ন  |  ১৩৪৯৯২৬ বার পঠিত
হাসপাতালে পুরুষের শ্লীলতাহানি, নার্সকে কারাদণ্ড ও দুই ঘা বেত্রাঘাত
ছবির ক্যাপশন: হাসপাতালে পুরুষের শ্লীলতাহানি, নার্সকে কারাদণ্ড ও দুই ঘা বেত্রাঘাত

ইন্টারন্যাশনাল ডেস্ক : সিঙ্গাপুরের র্যা ফেলস হাসপাতালে পুরুষ দর্শনার্থীর শ্লীলতাহানির অভিযোগ প্রমাণিত হওয়ায় এক স্টাফ নার্সকে কারাদণ্ড ও দুই ঘা বেত্রাঘাতের সাজা দিয়েছে আদালত। ৩৪ বছর বয়সী এলিপে শিবা নাগু নামের ওই নার্স ভারতীয় নাগরিক।

শুক্রবার (২৪ অক্টোবর) সিঙ্গাপুরের আদালত এলিপেকে এক বছর দুই মাসের কারাদণ্ড এবং দুই ঘা বেত্রাঘাতের সাজা দিয়েছেন। দ্য স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়, গত জুন মাসে এক পুরুষ দর্শনার্থী তাকে  ‘জীবাণুমুক্ত’কারার কথা বলে শ্লীলতাহানি করেন। 

আদালতকে জানানো হয়, ওই ঘটনার কারণে ভুক্তভোগীর মনে বারবার সেই মুহূর্তের কথা মনে পড়ে। ভুক্তভোগীর বয়সসহ অন্যান্য বিবরণ আদালতের নথিপত্র থেকে বাদ দেওয়া হয়েছে।

ডেপুটি পাবলিক প্রসিকিউটর (ডিপিপি) ইউজিন ফুয়া বলেন, ভুক্তভোগী ব্যক্তি গত ১৮ জুন হাসপাতালে ভর্তি তাঁর দাদাকে দেখতে নর্থ ব্রিজ রোডের ওই হাসপাতালে গিয়েছিলেন। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভুক্তভোগী দর্শনার্থী রোগীর শৌচাগার ব্যবহার করছিলেন। সে সময় এলিপে শৌচাগারের ভেতরে উঁকি দেন।

ভুক্তভোগীকে ‘জীবাণুমুক্ত’ করার অজুহাত দেখিয়ে এলিপে তার হাতে সাবান নেন এবং ওই ব্যক্তির শ্লীলতাহানি করেন। ভুক্তভোগী এতটাই হতভম্ব হয়ে পড়েছিলেন যে তিনি নড়াচড়া করতে পারছিলেন না। ওই ঘটনার পর ভুক্তভোগী তার দাদার বিছানার কাছে ফিরে যান।

এরপর কী হয়েছিল, তা আদালতের নথিতে প্রকাশ করা হয়নি। তবে ঘটনাটি ২১ জুন রিপোর্ট করা হয়। এর দুই দিন পর এলিপেকে গ্রেপ্তার করা হয়।


রিপোর্টার্স২৪/টিআই

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪