| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুয়ালালামপুর বিমানবন্দরে নেমেই নাচলেন ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৫ ইং | ০৬:০১:২২:পূর্বাহ্ন  |  ১৩৪৫২১৮ বার পঠিত
কুয়ালালামপুর বিমানবন্দরে নেমেই নাচলেন ট্রাম্প
ছবির ক্যাপশন: কুয়ালালামপুর বিমানবন্দরে নেমেই নাচলেন ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোটের (আসিয়ান) শীর্ষ সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়ায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তার এই সফর পাঁচ দিনের এশিয়া সফরের অংশ। ট্রাম্প কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই সেখানে তাকে স্বাগত জানাতে থাকা স্থানীয় শিল্পীদের সঙ্গে নাচে অংশ নেন। এই ভিডিও সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

রোববার (২৬ অক্টোবর) স্থানীয় সময় সকালে ট্রাম্পকে বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ান কুয়ালালামপুরে অবতরণ করে। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিমানবন্দরে ট্রাম্পকে লালগালিচা সংবর্ধনাও দেওয়া হয়।

ফক্স নিউজের এক্সে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজ থেকে নেমে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কিছুক্ষণ কথা বলেন ট্রাম্প। এরপর দুই নেতা সামনের দিকে এগিয়ে যান। তখন পাশে মালয়েশিয়ার শিল্পীরা ট্রাম্পকে অভ্যর্থনা জানিয়ে নাচছিলেন। ট্রাম্পও তাঁদের সামনে এগিয়ে গিয়ে নাচে অংশ নেন। ভিডিওতে ট্রাম্পকে মুষ্টিবদ্ধ হাতে শরীর দুলিয়ে নাচতে দেখা যায়।

মূলত দুটি বড় আয়োজনে যোগ দিতে ট্রাম্পের এ মালয়েশিয়া সফর। একটি দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোটের (আসিয়ান) শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া। অন্যটি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শত বছরের পুরোনো বৈরিতার অবসান ঘটাতে শান্তিচুক্তি সই। সর্বশেষ গত মে মাসে দেশ দুটি প্রাণঘাতী সীমান্ত বিরোধে জড়িয়েছিল।

মালয়েশিয়া সফর শেষে ট্রাম্প জাপান ও দক্ষিণ কোরিয়া যাবেন। গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি এ অঞ্চলে ট্রাম্পের প্রথম ও সবচেয়ে দীর্ঘ বিদেশ সফর।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার বলছে, দেশটিতে সফর করা তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট হলেন ট্রাম্প। ১৯৬৬ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন প্রথমবার রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান। ২০১৪ ও ২০১৫ সালে দুই দফায় কুয়ালালামপুর সফর করেছিলেন তখনকার প্রেসিডেন্ট বারাক ওবামা।

গত জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি এ অঞ্চলে ট্রাম্পের প্রথম সফর এবং সবচেয়ে দীর্ঘ বিদেশ সফর।


রিপোর্টার্স২৪/টিআই

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪