| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কানাডার ওপর আরও ১০ শতাংশ শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৫ ইং | ০৬:৩৪:৩৪:পূর্বাহ্ন  |  ১৩৫২৪৫৮ বার পঠিত
কানাডার ওপর আরও ১০ শতাংশ শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
ছবির ক্যাপশন: কানাডার ওপর আরও ১০ শতাংশ শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

ইন্টারন্যাশনাল ডেস্ক : কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর আরও ১০ শতাংশ শুল্ক বাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডার শুল্কবিরোধী একটি বিজ্ঞাপনে ক্ষুব্ধ হয়ে এমন পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প।

 শনিবার (২৫ অক্টোবর) ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ পোস্ট দিয়ে শুল্ক বৃদ্ধির ঘোষণা দেন। তিনি লেখেন, ‘তাদের গুরুতর তথ্য বিকৃতকরণ ও বৈরী আচরণের কারণে, আমি কানাডার ওপর বর্তমানে তারা যা দিচ্ছে তার অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক বাড়াচ্ছি।’ ট্রাম্প এই বার্তাটি পোস্ট করেন এয়ার ফোর্স ওয়ানে বসে, মালয়েশিয়া যাওয়ার পথে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই কানাডার পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। এছাড়া কয়েকটি খাতের কানাডীয় পণ্যের ওপর সুনির্দিষ্ট শুল্কও চাপিয়েছেন ট্রাম্প। এর মধ্যে ৫০ শতাংশ ইস্পাত ও ২৫ শতাংশ শুল্ক আরোপ হয়েছে অটোমোবাইলের ওপর। কানাডার তিন চতুর্থাংশ রপ্তানি পণ্য বিক্রি হয় যুক্তরাষ্ট্রে।

কানাডার অন্টারিও রাজ্য ওই বিজ্ঞাপনটি প্রচার করেছে, যাতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং রিপাবলিকানদের প্রতীকী নেতা রোনাল্ড রিগ্যানের বহু আগের রেকর্ড করা একটি বক্তব্য স্থান পেয়েছে। ভিডিওটিতে রিগ্যান বলছেন, শুল্ক আরোপ বাণিজ্যযুদ্ধ ও অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি করে। বিজ্ঞাপনটি কয়েক দিন ধরেই প্রচারিত হচ্ছিল, বৃহস্পতিবার রাতে ট্রাম্প প্রথম এটির বিরুদ্ধে প্রতিক্রিয়া জানান। ওই বিজ্ঞাপনকে ‘বিভ্রান্তিকর’বলে দাবি করে কানাডার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা বন্ধ করে দেন ট্রাম্প।



রিপোর্টার্স২৪/টিআই

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪