| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মালয়েশিয়ায় পৌঁছালেন ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৫ ইং | ০৬:৪৫:২৫:পূর্বাহ্ন  |  ১৩৭৬৫৩৪ বার পঠিত
মালয়েশিয়ায় পৌঁছালেন ট্রাম্প
ছবির ক্যাপশন: ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক : এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়ায় পৌঁছেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে একটি ‘শান্তিচুক্তি’ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যই ট্রাম্পের এই এশিয়া সফর। তবে মালয়েশিয়ায় অবস্থানকালে তিনি দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোটের (আসিয়ান) শীর্ষ সম্মেলনেও যোগ দেবেন।

রোববার (২৬ অক্টোবর) স্থানীয় সময় সকালে ট্রাম্পকে বহনকারী এয়ারফোর্স ওয়ান বিমানটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়, কয়েক ঘণ্টার মধ্যেই থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতারা এক চুক্তিতে স্বাক্ষর করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে ‘শান্তিচুক্তি’ বলে উল্লেখ করেছেন। চুক্তির মধ্যে রয়েছে ভারী অস্ত্র প্রত্যাহার, যৌথভাবে স্থলমাইন অপসারণ এবং সীমান্ত স্পষ্টভাবে চিহ্নিত করার ব্যবস্থা গ্রহণ।

পাঁচ দিনের এশিয়া সফরে ট্রাম্প মালয়েশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়া যাবেন। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি এ অঞ্চলে ট্রাম্পের প্রথম সফর এবং সবচেয়ে দীর্ঘ বিদেশ সফর। দক্ষিণ কোরিয়ায় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক ফোরাম (এপেক) নেতৃবৃন্দের সম্মেলনে অংশ নেবেন ট্রাম্প। তবে এই সফরের মূল আকর্ষণ হবে এপেক সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে গিয়ংজুতে অনুষ্ঠিতব্য বৈঠক।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার বলছে, দেশটিতে সফর করা তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট হলেন ট্রাম্প। ১৯৬৬ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন প্রথমবার রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান। ২০১৪ ও ২০১৫ সালে দুই দফায় কুয়ালালামপুর সফর করেছিলেন তখনকার প্রেসিডেন্ট বারাক ওবামা।

গত জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি এ অঞ্চলে ট্রাম্পের প্রথম সফর এবং সবচেয়ে দীর্ঘ বিদেশ সফর।



রিপোর্টার্স২৪/টিআই

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪