| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন ক্যাথেরিন কনোলি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৫ ইং | ০৬:৪৯:২৮:পূর্বাহ্ন  |  ১৩৪৬২২৮ বার পঠিত
আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন ক্যাথেরিন কনোলি
ছবির ক্যাপশন: ক্যাথেরিন কনোলি

ইন্টারন্যাশনাল ডেস্ক : আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে ৬৩ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন বামপন্থী স্বতন্ত্র প্রার্থী ক্যাথেরিন কনোলি। কনোলির নিকটতম প্রতিদ্বন্দ্বী মধ্য ডানপন্থী হিদার হামফ্রিস পেয়েছেন ২৯.৫ শতাংশ ভোট।

শনিবার সন্ধ্যায় (২৫ অক্টোবর) ৬৮ বছর বয়সী কনোলিকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

ডাবলিন ক্যাসেলে দেওয়া ভাষণে কনোলি বলেন, আমরা একসাথে এমন এক নতুন প্রজাতন্ত্র গড়ে তুলবো যেখানে সবার মর্যাদা সমান। আমি এমন একজন প্রেসিডেন্ট হতে চাই, যিনি মানুষের কথা শুনবেন, ভেবে দেখবেন এবং প্রয়োজন হলে কথা বলবেন।

কনোলির নিকটতম প্রতিদ্বন্দ্বী মধ্য ডানপন্থী হিদার হামফ্রিস পরাজয় স্বীকার করে নিয়ে বলেন, ক্যাথরিন আমাদের সবার প্রেসিডেন্ট হবেন, তিনি আমারও প্রেসিডেন্ট। আমি তাকে আন্তরিক শুভেচ্ছা জানাই।

আগেই বিভিন্ন জরিপ ইঙ্গিত দিয়েছিল যে কনোলি ভোটারদের মধ্যে ধারাবাহিক ও দৃঢ় সমর্থন পাচ্ছেন। তার প্রচারণা তরুণ ভোটারদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় হয়, কারণ তারা তার ফিলিস্তিনপন্থী অবস্থান, সামাজিক ন্যায়ের প্রতি প্রতিশ্রুতি এবং অন্যান্য প্রগতিশীল নীতিকে সমর্থন করেছিল।

ইসরায়েলের বিরুদ্ধে কনোলির কঠোর সমালোচনা তাকে বিশেষভাবে আলোচনায় আনে। তিনি ফিয়ানা ফেইল, লেবার পার্টি ও সোশ্যাল ডেমোক্র্যাটসসহ একাধিক বামপন্থি দলের সমর্থন পান। তিনি ২০১৬ সাল থেকে স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে জয়ী হন।



রিপোর্টার্স২৪/টিআই

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪