ইন্টারন্যাশনাল ডেস্ক : জেন-জিদের আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোলিনার নাগরিকত্ব বাতিল করেছে মাদাগাস্কার।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক ডিক্রিতে দেশটির প্রধানমন্ত্রী হেরিন্তসালমা রাজাওনারিভিলো এক সরকারি আদেশে প্রেসিডেন্টের নাগরিকত্ব বাতিল করেন।
ব্লুমবার্গ
এর প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়, ক্ষতাচ্যুত প্রেসিডেন্ট দুই সপ্তাহ আগে দেশ ছেড়ে পালানোর পর দেশটির সেনাবাহিনী ক্ষমতা দখল করে।
এক ডিক্রিতে দেশটির প্রধানমন্ত্রী হেরিন্তসালমা রাজাওনারিভিলো বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ফ্রান্সের নাগরিকত্ব নেওয়ায় তার মাদাগাস্কারের নাগরিকত্ব বাতিল হয়ে গেছে। দেশটির আইন অনুযায়ী, কেউ অন্য দেশের নাগরিকত্ব নিলে তার নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
৫১ বছর বয়সী সাবেক এ প্রেসিডেন্ট দেশ ছাড়ার পর আড়ালে চলে যান। তাকে ফরাসি বিমানবাহিনীর একটি বিমান ফ্রান্সে নিয়ে গেছে বলে গুঞ্জন রয়েছে। তবে তিনি কোথায় আছেন এটি এখনো অজানা।
সাবেক প্রেসিডেন্ট দেশ ছাড়ার একদিন পর মাদাগাস্কারের সেনাবাহিনী গত ১৪ অক্টোবর দেশটির ক্ষমতা নিয়ন্ত্রণের ঘোষণা দেয়।
রিপোর্টার্স২৪/টিআই/ঝুম