| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভিবাসীদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিচ্ছে সুইজারল্যান্ড

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৫ ইং | ০৯:১৪:১১:পূর্বাহ্ন  |  ১৩৬৬৫৬২ বার পঠিত
অভিবাসীদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিচ্ছে সুইজারল্যান্ড
ছবির ক্যাপশন: অভিবাসীদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিচ্ছে সুইজারল্যান্ড

ইন্টারন্যাশনাল ডেস্ক: অভিবাসন নীতি কঠোর করার অংশ হিসেবে অভিবাসীদের নিজ দেশ বা তৃতীয় কোনও দেশ ভ্রমণের অনুমতি দেবে না সুইজারল্যান্ড। দেশটিতে বসবাসরত সব আশ্রয়প্রার্থী, অস্থায়ী সুরক্ষা পাওয়া এবং সুরক্ষার প্রয়োজন এমন ব্যক্তিদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে।

ইনফোমাইগ্রেন্টসের প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়, সুইস পার্লামেন্টে নেওয়া এক সিদ্ধান্তের আলোকে অভিবাসীরা আত্মীয়স্বজনের মৃত্যুর মতো জরুরি পরিস্থিতির ক্ষেত্রে বিশেষ অনুমতি সাপেক্ষে ভ্রমণের অনুমতি চেয়ে আবেদন করতে পারবেন।

আগামী বছর থেকে এই নিয়ম কার্যকর করতে যাচ্ছে সুইজারল্যান্ড। এতে বলা হয়েছে, ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারির পর এই নীতিমালাটি চূড়ান্ত করবে সুইস সরকার।

দেশটির ফেডারেল কাউন্সিল বলেছে, অভিবাসন নীতি সংশোধনে সরকার উদ্যোগ নিয়েছে। এর লক্ষ্য হলো, ২০২১ সালে সুইস পার্লামেন্টে অনুমোদিত বিদেশি নাগরিক ও অন্তর্ভুক্তি আইনটির ধারাগুলো কার্যকর করা।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) বলছে, দেশটিতে অস্থায়ীভাবে সুরক্ষা পাওয়া মানুষের জন্য এই নিয়ম তাদেরকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে ফেলবে।



রিপোর্টার্স২৪/টিআই/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪