| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিহত ইসরায়েলিদের দেহাবশেষ উদ্ধারে গাজায় প্রবেশ করেছে মিসরীয় দল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৫ ইং | ০৯:১৬:১৩:পূর্বাহ্ন  |  ১৩৩৭৯৫৮ বার পঠিত
নিহত ইসরায়েলিদের দেহাবশেষ উদ্ধারে গাজায় প্রবেশ করেছে মিসরীয় দল
ছবির ক্যাপশন: নিহত ইসরায়েলিদের দেহাবশেষ উদ্ধারে গাজায় প্রবেশ করেছে মিসরীয় দল

ইন্টারন্যাশনাল ডেস্ক: গাজায় নিখোঁজ ইসরায়েলিদের দেহাবশেষ খুঁজে বের করতে মিশরীয় ট্রাক ও ভারী যন্ত্রপাতি নিয়ে একটি কনভয় ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশ করেছে।

সংবাদমাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদন অনুযায়ী, এই উদ্যোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্যক্তিগতভাবে অনুমোদন দিয়েছেন।

শনিবার (২৫ অক্টোবর) স্থানীয় সময় রাতে, মিশরের সরকারি চ্যানেল আল-কাহেরা নিউজ জানিয়েছিল যে উদ্ধারকারী দলটি গাজার পথে রয়েছে।

বার্তা সংস্থা এএফপির সঙ্গে কথা বলে দুটি মিশরীয় সামরিক সূত্র নিশ্চিত করেছে যে কনভয়টি শনিবার রাতে কেরেম শালোম ক্রসিংয়ে অবস্থান করছে এবং ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এর আগে, গত ১৭ অক্টোবর তুরস্কের ৮১ জন উদ্ধারকারী দলও গাজার বন্দিদের দেহাবশেষ খুঁজে বের করতে মিশরে অপেক্ষা করছিল, কিন্তু ইসরায়েল তাদের প্রবেশ অনুমোদন দেয়নি।



রিপোর্টার্স২৪/টিআই/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪