| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আলোচিত ল্যুভর জাদুঘরে চুরির ঘটনায় দুজন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৫ ইং | ০৫:১০:৪২:পূর্বাহ্ন  |  ৩৬৮২৭৭৪ বার পঠিত
আলোচিত ল্যুভর জাদুঘরে চুরির ঘটনায় দুজন গ্রেপ্তার
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

ইন্টারন্যাশনার ডেস্ক: ফ্রান্সের বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘরে মূল্যবান রত্ন চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। রোববার (২৬ অক্টোবর) ফরাসি সংবাদমাধ্যম লে প্যারিসিয়ান এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার হওয়া একজন প্যারিসের শহরতলীর সেইন-সেন্ট-ডেনিসের বাসিন্দা। আরেকজন চার্লস ডি গল বিমানবন্দরে দিয়ে বিমানে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন তাকে গ্রেপ্তার করা হয়।

গত রোববার (১৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টা ৩০ থেকে ৯টা ৪০ মিনিটের ভেতর চোরেরা জাদুঘরে ঢুকে অলংকার নিয়ে পালিয়ে যায়। চোরেরা ছোট চেইনের করাত নিয়ে স্কুটারে চড়ে জাদুঘরে ঢোকে। 

প্যারিসের এই বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘরে লিওনার্দো দা ভিঞ্চির  মোনালিসাসহ বহু বিশ্বখ্যাত শিল্পকর্ম রয়েছে।


রিপোর্টার্স২৪/টিআই/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪