বগুড়া প্রতিনিধি:
মঙ্গলবার (২০ মে) বিকেলে বগুড়া জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ৩দিনব্যাপী মেয়েদের কাবাডি প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। শহীদ চান্দু স্টেডিয়ামে প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম।
বগুড়া জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য মোস্তফা মোঘল, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র যুগ্ম-সাধারন সম্পাদক মো. আব্দুল ওয়াদুদ ও কাবাডি প্রশিক্ষক গোলাম আযম রোমান।
শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন কাবাডি মাঠে ২১ হতে ২৩ মে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ইউনিসেফ এর সহায়তায় প্রশিক্ষণে মোট ২৫ জন স্কুলছাত্রী অংশ নিচ্ছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব