| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারত-পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াতে চায় যুক্তরাষ্ট্র

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৫ ইং | ০৪:৪৭:১৩:পূর্বাহ্ন  |  ১৩৩৬৬৮২ বার পঠিত
ভারত-পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াতে চায় যুক্তরাষ্ট্র
ছবির ক্যাপশন: ভারত-পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াতে চায় যুক্তরাষ্ট্র

ইন্টারন্যাশনাল ডেস্ক : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, আমি মনে করি না, পাকিস্তানের সঙ্গে আমরা এমন কোনো সম্পর্কে আবদ্ধ হচ্ছি, যেটা ভারতের সঙ্গে আমাদের গভীর, ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ সম্পর্ক ও বন্ধুত্বের ক্ষতি করবে। পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। তবে সেটা ভারতের সঙ্গে সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে নয়।

 রোববার (২৬ অক্টোবর) আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব এসব কথা বলেন।

রুবিও বলেন, আমি যা বুঝি, ঐতিহাসিকভাবে পাকিস্তান-ভারত সম্পর্কে উত্তেজনার ফলে স্পষ্ট কিছু কারণে স্বাভাবিকভাবেই তারা উদ্বিগ্ন।  আমরা পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়ানোর একটি সুযোগ দেখছি। আর আমার মনে হয় আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের কাজ হলো যতগুলো দেশের সাথে সম্ভব অভিন্ন স্বার্থের বিষয়গুলোতে কীভাবে কাজ করা যায়, তা খুঁজে বের করা।

আমরা মনে করি, কূটনৈতিক ও অনুরূপ বিষয়গুলোতে ভারতীয়রা অত্যন্ত পরিপক্ব। দেখুন, আমাদের যেসব দেশের সঙ্গে সম্পর্ক নেই, ভারতের সেসব দেশের সঙ্গেও সম্পর্ক রয়েছে। সুতরাং এটি পরিণত ও বাস্তববাদী পররাষ্ট্র নীতিরই একটি অংশ।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ভারত ও বাদ বাকি বিষয়ে সব চ্যালেঞ্জ সম্পর্কে পুরোপুরি সচেতন আছি। তবে আমাদের কাজ হলো অংশীদারত্ব গড়ে তোলা সম্ভব এমন দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি করা। সন্ত্রাসবিরোধী কার্যক্রমসহ এ ধরনের নানা ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সহযোগিতার ইতিহাস রয়েছে। সম্ভব হলে আমরা এটি আরও বিস্তৃত করতে চাই।



রিপোর্টার্স২৪/টিআই/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪