| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফের ভারত-চীন সরাসরি বিমান চালু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৫ ইং | ০৫:০৪:২৯:পূর্বাহ্ন  |  ১৩২৪৪২৩ বার পঠিত
ফের ভারত-চীন সরাসরি বিমান চালু
ছবির ক্যাপশন: ফের ভারত-চীন সরাসরি বিমান চালু

ইন্টারন্যাশনাল ডেস্ক: ২০২০ সালে দুই দেশের সেনাসদস্যদের মধ্যে প্রাণঘাতী সীমান্ত সংঘাতকে কেন্দ্র করে উভয় দেশের মধ্যে পাঁচ বছর বন্ধ ছিল বিমান চলাচল। ফের উভয় দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে। দুই দেশের মধ্যকার সম্পর্ক পুনর্গঠনের ক্ষেত্রে একটি প্রতীকী পদক্ষেপ। 

ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক উড়োজাহাজ সংস্থা ইন্ডিগো স্থানীয় সময় রাত ১০টায় কলকাতা থেকে গুয়াংঝুতে প্রথম দৈনিক ফ্লাইটটি পরিচালনা করে। ভারত ও হংকংয়ের মধ্যে নিয়মিত ফ্লাইট চলছে। আর রাজধানী নয়াদিল্লি থেকে সাংহাই ও গুয়াংঝুর অতিরিক্ত ফ্লাইট নভেম্বর থেকে চালু হবে।

আঞ্চলিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে বিশ্বের দুই জনবহুল দেশ ভারত ও চীন একে অপরের কৌশলগত প্রতিদ্বন্দ্বী। তবে সম্প্রতি দুই দেশের মধ্যকার সম্পর্ক উষ্ণ হতে শুরু করে।

ভারত সরকার বলেছে, নতুন করে ফ্লাইট চলাচল শুরু হওয়ার বিষয়টি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ককে ধীরে ধীরে স্বাভাবিক করার ক্ষেত্রে ভূমিকা রাখবে।


রিপোর্টার্স২৪/টিআই/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪