| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজায় জিম্মিদের মৃতদেহ অনুসন্ধানে যোগ দিলো মিসর ও রেডক্রস

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৫ ইং | ০৫:১৩:৪৭:পূর্বাহ্ন  |  ১৩৪১৭৮৫ বার পঠিত
গাজায় জিম্মিদের মৃতদেহ অনুসন্ধানে যোগ দিলো মিসর ও রেডক্রস
ছবির ক্যাপশন: গাজায় জিম্মিদের মৃতদেহ অনুসন্ধানে যোগ দিলো মিসর ও রেডক্রস

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, গত ৭ অক্টোবরের হামলার সময় অপহৃত জিম্মিদের মৃতদেহ অনুসন্ধানের জন্য মিসর ও আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) দলগুলোকে অনুমতি দেওয়া হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) ইসরায়েলি গণমাধ্যমে জানানো হয়, হামাস সদস্যদেরও আইসিআরসি দলের সঙ্গে যৌথভাবে অনুসন্ধানে অংশ নেওয়ার জন্য আইডিএফনিয়ন্ত্রিত গাজা অঞ্চলে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

বিবিসি প্রতিবেদনেএ খবর জানিয়েছে বলা হয়, হামাস যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের আওতায় ২৮ জন মৃত ইসরায়েলি জিম্মির মধ্যে ১৫ জনের মৃতদেহ হস্তান্তর করেছে। চুক্তি অনুযায়ী, তাদের সব মৃতদেহ ফেরত দিতে হবে।

একজন ইসরায়েলি মুখপাত্র জানান, মিসরীয় দলকে আইসিআরসি’র সঙ্গে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে মৃতদেহগুলো শনাক্ত করতে এবং তারা ‘ইয়েলো লাইন’এর বাইরে অনুসন্ধানে এক্সকাভেটর মেশিন ও ট্রাক ব্যবহার করবে।

আইসিআরসি ইতোমধ্যেই জিম্মিদের ফেরত আনার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কারণ হামাস জিম্মিদের (জীবিত বা মৃত) সরাসরি আইডিএফের কাছে হস্তান্তর করে না। আইসিআরসি’র কাছে দেয়, পরে গাজা থেকে তাদের বের করে এনে আইডিএফ এর হাতে তুলে দেওয়া হয়। তবে গাজা উপত্যকার ভেতরে মিসরীয় অনুসন্ধান দলগুলোর প্রবেশ এই প্রথম।

হামাস বলেছে, তারা জিম্মিদের মৃতদেহ উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছে। কিন্তু ইসরায়েলি বোমাবর্ষণে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে মরদেহগুলো খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে।



রিপোর্টার্স২৪/টিআই/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪