ইন্টারন্যাশনাল ডেস্ক : পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে ফের গত শুক্র ও শনিবারের সংঘর্ষে ৫ জন পাকিস্তানি সেনা নিহত হন বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। সেই সঙ্গে আফগানিস্তান থেকে প্রবেশ করা ২৫ সশস্ত্র যোদ্ধাকে হত্যার দাবি করেছে তারা।
রোববার
(২৬ অক্টোবর) পাকিস্তানের
সামরিক বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানায় আলজাজিরা।
পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, তাদের সেনারা কুরাম ও উত্তর ওয়াজিরিস্তান জেলায় তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সন্ত্রাসীদের অন্তত দুটি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন এবং ২৫ জন সন্ত্রাসীকে হত্যা করেছেন।
আফগানিস্তানের তালেবান সরকার নতুন এ সংঘর্ষ নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে তারা বারবার সশস্ত্র যোদ্ধাদের আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। তালেবান সরকার পাকিস্তানের বিরুদ্ধে বিমান হামলার মাধ্যমে আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করার পাল্টা অভিযোগ তুলেছে।
রিপোর্টার্স২৪/টিআই/ঝুম